১২:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

ঢাকা সিটি নির্বাচনে বিতর্কিত কাউকে মনোনয়ন দেবে না আওয়ামী লীগ

এস. এ টিভি
  • আপডেট সময় : ০৯:২৬:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০১৯
  • / ১৬৬০ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা সিটি নির্বাচনে বিতর্কিত কাউকে মনোনয়ন দেবে না আওয়ামী লীগ। জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, সবার কাছে গ্রহণযোগ্য ও জিতে আসার মতো কাউকেই প্রার্থী নির্ধারণ করবে তার দল। সকালে নারায়নগঞ্জের রূপগঞ্জে ঢাকা এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজের উদ্বোধন করতে গিয়ে এ কথা বলেন ওবায়দুল কাদের। এদিকে, সচিবালয়ে এক অনুষ্ঠানে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ভোট নিয়ে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের বক্তব্য আত্মপ্রবঞ্চনার শামিল।

গাজীপুরের জয়দেবপুর থেকে নারায়নগঞ্জের ভুলতা হয়ে মদনপুর পর্যন্ত ৪৮ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণ করবে সরকার। এর অধীনে বিদ্যমান দুই লেনের সড়ককে চারলেনে উন্নীত করা হবে। পিপিপির আওতায় এ প্রকল্পের নির্মাণ ব্যয় ধরা হয়েছে চার হাজার কোটি টাকা। প্রকল্পের কাজ শেষ হবে ২০২২ সালে। সকালে নারায়নগঞ্জের রূপগঞ্জে এ নির্মাণ কাজের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

এসময় তিনি বলেন, রাজধানীর এলিভেটেড এক্সপ্রেসওয়ে সহ চলমান সব প্রকল্পে কাজের গতি আরো বাড়বে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের আরো জানান, ঢাকা সিটি নির্বাচন সুষ্ঠু করতে কমিশনকে সহায়ত করবে সরকার। দলীয় প্রার্থী ঠিক করতে জরিপ ও তৃণমূলের মতামত গুরুত্ব পাবে বলেও জানান তিনি।

এদিকে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় করেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ । এ সময় নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের বক্তব্যের সমালোচনা করেন তিনি।

সিটি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী কে হবে, দলীয় মনোনয়ন বোর্ডই তা নির্ধারণ করবে বলেও জানান তথ্যমন্ত্রী।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

গুরুত্বপূর্ণ লিংক সমুহ

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2309

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2313

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2319

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2323

Warning: Attempt to read property "ID" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2327

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2331

Warning: Attempt to read property "ID" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2345

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঢাকা সিটি নির্বাচনে বিতর্কিত কাউকে মনোনয়ন দেবে না আওয়ামী লীগ

আপডেট সময় : ০৯:২৬:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০১৯