নেভি এ্যাংকরেজ স্কুল এন্ড কলেজ খুলনার এইচএসসি—২০২৬ পরীক্ষায় অবিস্মরণীয় সাফল্য
- আপডেট সময় : ০৩:৫০:৩০ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
- / ১৫৬২ বার পড়া হয়েছে
নেভি এ্যাংকরেজ স্কুল এন্ড কলেজ খুলনা ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। ইংরেজি ভার্সন শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠানটি ইতোমধ্যেই সুশৃঙ্খল পরিবেশে ও সুশিক্ষা প্রদানে দক্ষিণ বঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় নেভি এ্যাংকরেজ স্কুল এন্ড কলেজ খুলনার ৬১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে শতভাগ পাশসহ ২১ জন শিক্ষার্থী জিপিএ ৫ (A+) অর্জন করেছে। উল্লেখ্য, এ বছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর এর মধ্যে মাত্র তিনটি শিক্ষা প্রতিষ্ঠান শতভাগ শিক্ষার্থী পাশ করেছে। যার মধ্যে নেভি এ্যাংকরেজ স্কুল এন্ড কলেজ খুলনা অন্যতম। আরও বিশেষভাবে উল্লেখ্য, প্রতিষ্ঠানটি এ বছর জাতীয় শিক্ষা সপ্তাহ—২০২৬ এ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল) হিসেবে তৃতীয় স্থান ও প্রতিষ্ঠানের সুযোগ্য অধ্যক্ষ কমান্ডার মোঃ মাহবুব—ই—জামান, (শিক্ষা), বিএন জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান (কলেজ) হওয়ার গৌরব অর্জন করেন। এই অসামান্য অর্জনে স্কুল পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি (কমান্ডার খুলনা নৌ অঞ্চল), অধ্যক্ষ, সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়েছেন। পরবর্তী বছরগুলোতে সফলতার এই ধারাবহিকতা বজায় রাখার জন্য গভর্নিং বডির সভাপতি সকলকে একসাথে কাজ করার জন্য নির্দেশনা প্রদান করেছেন।
















