০৬:১৬ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬

শাহরাস্তিতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, মামলার পর আটক ২

চাঁদপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:০৫:০০ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
  • / ১৫৪০ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁদপুরের শাহরাস্তিতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের ঘটনায় মামলা করেছে পুলিশ। মামলায় ছাত্রলীগের নেতা সাজ্জাদ হোসেন সুজনসহ ১৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৬০ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে শাহরাস্তি মডেল থানায় মামলাটি করা হয়।

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে মিছিল

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে শাহরাস্তি উপজেলার চিতোষী-মুদাফ্ফরগঞ্জ সড়কে মিছিল বের করা হয়। ছাত্রলীগ নেতা সাজ্জাদ হোসেন সুজনের নেতৃত্বে আয়োজিত ওই মিছিলে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানানো হয়।

মিছিলের পর দুপুরে সাজ্জাদ হোসেন সুজন নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে এর একটি ভিডিও প্রকাশ করেন। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি পুলিশের নজরে আসে। এরপর মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের শনাক্ত ও আটক করতে অভিযান শুরু করে পুলিশ।

অভিযানে আটক দুই নেতাকর্মী

পুলিশ জানায়, মিছিলের ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চালানো হয়। এর ধারাবাহিকতায় মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার যাদবপুর এলাকায় অভিযান চালিয়ে রায়শ্রী উত্তর ইউনিয়ন ছাত্রলীগের নেতা সোহেল রানা ও সাকিলকে আটক করা হয়।

শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, দুর্গাপূজার নিরাপত্তায় পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছিলেন। এ সুযোগ কাজে লাগিয়ে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ মিছিল বের করে বলে তিনি জানান।

তিনি আরও বলেন, মিছিলের বিষয়টি জানতে পেরে পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। মামলার অন্য আসামিদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ঘটনাটি ঘিরে এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা জোরদার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

শাহরাস্তিতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, মামলার পর আটক ২

আপডেট সময় : ০৪:০৫:০০ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬