ফরিদপুরে জাতীয়তাবাদী পেশাজীবী দলের পরিচিতি সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৩:০১:৪০ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
- / ১৫৯৯ বার পড়া হয়েছে
ফরিদপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের জেলা শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাত আটটায় শহরের একটি রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য নায়াব ইউসুফ আহমেদ ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমানে জাতীয়তাবাদী পেশাজীবী দলে জন সম্পৃক্ততটা বৃদ্ধি করার পাশাপাশি জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি। এছাড়া, জনগণের স্বার্থবিরোধী কর্মকাণ্ড থেকে সবাইকে বিরত থাকতে হবে। অনুষ্ঠানে
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন।

জাতীয়তাবাদী পেশাজীবী দল ফরিদপুর জেলা শাখার সভাপতি শেখ সাইফুল ইসলাম অহিদের সভাপতি পরিচিতি সভায় উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. শহীদুল ইসলাম রাসেল, পেশাজীবী দলের মুখপাত্র ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাফিজ মাহবুব, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক এম এ রেজওয়ান বিশ্বাস তরুণ, পেশাজীবী দলের ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক মো. আনিসুজ্জামান মোল্লা,মহিলা দলের সভাপতি নাজরীন রহমান, মহানগর মহিলা দলের আহ্বায়ক রোকসানা পারভিন পাপিয়াসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে অনুষ্ঠানের শুরুতে কেক কেটে জেলা শাখার পরিচয় পর্বের কার্যক্রমক উদ্বোধন করা হয়। পরে প্রধান অতিথিসহ অতিথি ও নেতৃবৃন্দকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। পরিচিতি সভা শেষে ফরিদপুর জাতীয়তাবাদী পেশাজীবী দলের ৫১ সদস্য বিশিষ্ট কমিটির ঘোষণা করা হয়।





















