০৬:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে পথচারীকে লক্ষ্য করে গুলি, গ্রেপ্তার ১

ফরিদপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:৩৫:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৫৮০ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এক পথচারীকে লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় হামিদুল গাজী (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ২২ বোরের একটি রিভলবার উদ্ধার করা হয়েছে। ঘটনার সময় ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ের হলরুমে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ নিয়াজি। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার ফাতেমা ইসলামসহ জেলা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গাড়ি পার্কিং নিয়ে তর্ক, এরপর গুলি

পুলিশ জানায়, গত ১৭ আগস্ট রাত সাড়ে ১১টার দিকে ভাঙ্গা পৌরসভা এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে ভাঙ্গা হাইওয়ে থানার পাশে একটি প্রাইভেটকার নিয়ে আসেন হামিদুল গাজী। ওই সময় তার সঙ্গে গাড়িতে একজন নারী ছিলেন।

গাড়ি পার্কিংকে কেন্দ্র করে এক পথচারীর সঙ্গে হামিদুলের তর্কাতর্কি হয়। একপর্যায়ে গাড়িতে বসেই ওই পথচারীকে লক্ষ্য করে রিভলবার দিয়ে পরপর দুই রাউন্ড গুলি ছোড়েন তিনি। পরে দ্রুত গাড়ি নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

ভিডিও ছড়িয়ে পড়লে চাঞ্চল্য

গুলি ছোড়ার ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে গত ১০ সেপ্টেম্বর ভাঙ্গা থানায় অস্ত্র আইনের ১৯(এ) ধারাসহ দণ্ডবিধির ৩০৭ ও ৫০৬ ধারায় মামলা করা হয়।

মামলার পর গত ১৫ সেপ্টেম্বর র‌্যাব-১ ঢাকার সহযোগিতায় ভাঙ্গা থানা পুলিশ ঢাকার বনানী এলাকা থেকে এজাহারনামীয় আসামি হামিদুল গাজীকে গ্রেপ্তার করে।

এ সময় তার সঙ্গে থাকা শিমু আক্তার তিশা ওরফে ফাতেমা ইসলাম এনি (২৬) নামে এক নারীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়। একই সঙ্গে গুলির ঘটনায় ব্যবহৃত ঢাকা মেট্রো-গ-১৬-৩০৮৭ নম্বরের প্রাইভেটকারটি জব্দ করা হয়।

পরিত্যক্ত টয়লেট থেকে রিভলবার উদ্ধার

পুলিশের জিজ্ঞাসাবাদে হামিদুল গাজী জানান, গুলির ঘটনায় ব্যবহৃত অস্ত্রটি তিনি মুন্সিগঞ্জের লৌহজংয়ে তার নিজ বাড়ির একটি পরিত্যক্ত টয়লেটে লুকিয়ে রেখেছিলেন।

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ভাঙ্গা থানার তদন্ত কর্মকর্তা এসআই মো. মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশ গোয়ালী মান্দ্রা এলাকায় অভিযান চালায়। এ সময় ওই পরিত্যক্ত টয়লেট থেকে হামিদুলের দেখানো ও নিজ হাতে বের করে দেওয়া ২২ বোরের রিভলবারটি উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার হামিদুল গাজীর বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মোট নয়টি মামলা রয়েছে। এ ঘটনায় মামলার তদন্ত ও পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে পথচারীকে লক্ষ্য করে গুলি, গ্রেপ্তার ১

আপডেট সময় : ০৪:৩৫:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬