নড়াইলে আইন উপেক্ষা করে চলছে অবৈধ কয়লার ভাটা
- আপডেট সময় : ১২:১৫:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
- / ১৬০৯ বার পড়া হয়েছে
নড়াইলের বিছালী ইউনিয়নের আটঘরা এলাকায় দীর্ঘদিন ধরে পরিবেশের ছাড়পত্র ও প্রয়োজনীয় বৈধতা ছাড়াই একটি কয়লার ভাটা পরিচালনার অভিযোগ উঠেছে। এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি এলাকার মানুষের স্বাভাবিক জীবনযাত্রাও ব্যাহত হচ্ছে।
স্থানীয়ভাবে জানা যায়, প্রশাসনের কার্যকর পদক্ষেপের অভাবে দীর্ঘদিন ধরে অবৈধভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে একটি কয়লার ভাটা। এর ফলে ভাটায় কয়লা ও অন্যান্য জ্বালানি পরিবহনে নিয়ম না মেনে অতিরিক্ত মালামাল বোঝাই ট্রাক ব্যবহার করা হচ্ছে। এসব ভারী যানবাহন নিয়মিত চলাচলের কারণে এলাকার সড়ক ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাশাপাশি ভাটা থেকে নির্গত ধোঁয়া ও বর্জ্য পরিবেশের ওপর বিরূপ প্রভাব ফেলছে বলেও অভিযোগ রয়েছে স্থানীয়দের।

বিষয়টি নিয়ে ভাটার মালিক হাসিবুল মোল্লা সাথে যোগাযোগ করলেও তিনি এ বিষয়ে কোনো কথা বলতে রাজি নয়।
এ বিষয়ে নড়াইল পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল মালেক মিয়ার সঙ্গে কথা হলে তিনি জানান, ভাটাটির বৈধতা ও পরিবেশগত বিষয়টি খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে অবৈধ কয়লার ভাটাটি দ্রুত গুঁড়িয়ে দেওয়া হবে।
এলাকাবাসী দ্রুত ভাটাটি বন্ধ করে পরিবেশ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।



























