ব্র্যাক ব্যাংকে চাকরির সুযোগ, আবেদন শেষ ২০ সেপ্টেম্বর
- আপডেট সময় : ০১:৪৮:৩২ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
- / ১৫২৯ বার পড়া হয়েছে
ব্র্যাক ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি খাতের এই ব্যাংকে সিনিয়র ম্যানেজার পদে জনবল নিয়োগ দেওয়া হবে। এ পদে আগ্রহী যোগ্য প্রার্থীরা আগামী ২০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
ব্যাংকটির ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) অডিট বিভাগে এই নিয়োগ দেওয়া হবে। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি
প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক ব্যাংক পিএলসি
পদের নাম: সিনিয়র ম্যানেজার
বিভাগ: ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) অডিট
পদসংখ্যা: নির্ধারিত নয়
চাকরির ধরন: ফুলটাইম
কর্মস্থল: ঢাকা
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ
বয়সসীমা: উল্লেখ নেই
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
শিক্ষাগত যোগ্যতা
প্রার্থীকে কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স, আইটি অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে।
অভিজ্ঞতা ও অন্যান্য যোগ্যতা
আবেদনকারীর প্রযুক্তিগত অডিট বা নিরীক্ষা সংক্রান্ত অভিজ্ঞতা থাকতে হবে। ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। প্রার্থীর সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৮ থেকে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদন করবেন যেভাবে
যোগ্য ও আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার আগে নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত শর্ত ও যোগ্যতা ভালোভাবে দেখে নিতে হবে।
ব্র্যাক ব্যাংকের এই নিয়োগে আবেদন শুরু হয়েছে ১৩ সেপ্টেম্বর ২০২৬ থেকে। আবেদন করা যাবে ২০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত।
আবেদনের শেষ সময়: ২০ সেপ্টেম্বর ২০২৬।


























