নড়াইলে দীর্ঘ দেড় যুগ পরে সুইচগেট উন্মুক্ত করা হলো।
নড়াইল সংবাদদাতা
- আপডেট সময় : ০৬:১৪:২৭ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
- / ১৫৮৮ বার পড়া হয়েছে
নড়াইল জেলার লোহাগড়া উপজেলার লাহুড়িয়া তেতুলবাড়িয়ায় গ্রাম বাসির উদ্যোগে সুইচগেটের মুখ উন্মুক্ত করায় কৃষকের মুখে হাসি ফুটেছে। যে সুইচগেটটি প্রভাবশালীদের দখলে প্রায় ১৮ বছর বন্ধ ছিলো। রবিবার (১৩ সেপ্টেম্বর) গ্রামবাসীর প্রচেষ্টায় প্রভাবশালীরা সুইচগেটটি আর দখলে রাখতে পারে না। স্থানীয়দের মতে, বর্ষার মৌসুমে গেটের একপাশে পানিতে তলিয়ে ফসল নষ্ট হয়,অপরপাশে পানির অভাবে ফসল ভালো হয় না। সুইচগেটটি উন্মুক্ত করায় এলাকার সকলে উপকৃত হবে বলে জানিয়েছেন এলাকাবাসী।




















