০৩:২৬ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

পুলিশকে বেআইনি নির্দেশনা দেবে না কমিশন : সিইসি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:৪৫:২৩ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৫৪৯ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে পুলিশকে কোনো বেআইনি নির্দেশনা দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

বুধবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটরিয়ামে ‘নির্বাচনী দায়িত্ব পেশাদারিত্বের সঙ্গে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিসংক্রান্ত প্রশিক্ষণ’ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, ‘আমাদের কমিটমেন্ট ইজ টোটাল।’ স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের ক্ষেত্রে নির্বাচন কমিশন পুলিশের সহযোগিতা চেয়েছে। একটি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা কমিশনের সাংবিধানিক দায়িত্ব। একইভাবে পুলিশেরও সাংবিধানিক ও আইনি দায়িত্ব রয়েছে।

তিনি বলেন, কমিশনের পক্ষ থেকে পুলিশের প্রতি কোনো বেআইনি নির্দেশনা দেওয়া হবে না। পুলিশও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের জন্য কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আশাবাদ

বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন সম্ভব কি না—এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, ত্রয়োদশ জাতীয় নির্বাচনের সময় যে পরিস্থিতি ছিল, বর্তমান অবস্থা তার চেয়ে খারাপ নয়। পুলিশের ওপর কমিশনের আস্থা রয়েছে বলেও জানান তিনি।

পুলিশের দায়িত্ব পালনে চাপ থাকবে না

পুলিশ চাপমুক্তভাবে নির্বাচনী দায়িত্ব পালন করতে পারবে কি না—এমন প্রশ্নের জবাবে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হাসান ফকির বলেন, বর্তমানে দেশে দলীয় সরকার থাকলেও এটি একটি গণতান্ত্রিক সরকার।

তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু ও সুন্দর করতে পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচন কমিশনের পরামর্শ অনুযায়ী পুলিশ দায়িত্ব পালন করবে।

গত ছয় মাসে পুলিশের ভাবমূর্তি ফেরানোর বিষয়ে জানতে চাইলে আইজিপি বলেন, তাদের সাফল্য শতভাগ বলে তিনি মনে করেন।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

পুলিশকে বেআইনি নির্দেশনা দেবে না কমিশন : সিইসি

আপডেট সময় : ০১:৪৫:২৩ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬