০১:৪৮ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

ভারতে কারাভোগ শেষে বেনাপোল দিয়ে আজ দেশে ফিরেছেন ৯ বাংলাদেশি

শেখ নাসির উদ্দিন বেনাপোল বেনাপোল
  • আপডেট সময় : ১২:১৪:৩০ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৫৯১ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দালালের প্রলোভনে পড়ে অবৈধভাবে ভারতে গিয়ে ১৬ মাস কারাভোগের পর দেশে ফিরছেন ৯ বাংলাদেশি নাগরিক। ফেরত আসা ৯ জনের মধ্যে তিনজন নারী, দুই শিশু ও চারজন পুরুষ রয়েছেন।

শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৮ টার পরে ভারতের হরিদাসপুর ব্যুরো অব ইমিগ্রেশন পুলিশ আনুষ্ঠানিকভাবে তাদের বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের কাছে হস্তান্তর করে। হরিদাসপুরের পেট্রাপোল-বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টের শূন্যরেখায় এ হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়। এ সময় দুই দেশের ইমিগ্রেশন পুলিশ, বিজিবি, বিএসএফ এবং বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

কলকাতায় নিযুক্ত বাংলাদেশ উপ-হাইকমিশনের দ্বিতীয় সচিব (রাজনৈতিক) ওমর ফারুক আকান্দ স্বাক্ষরিত ভ্রমণ পরোয়ানার ভিত্তিতে তাদের দেশে ফেরত পাঠানো হয়। ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষের হস্তান্তরপত্রে বলা হয়েছে, বাংলাদেশ উপ-হাইকমিশন, কলকাতা থেকে গত ২৪ আগস্ট ইস্যু করা ট্রাভেল পারমিট এবং ভারতের ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস (এফআরআরও), হায়দ্রাবাদ থেকে ইস্যু করা এক্সিট পারমিটের ভিত্তিতে তাদের প্রত্যাবাসন করা হয়েছে।

বাংলাদেশ উপ-হাইকমিশন সূত্রে জানা গেছে, বিভিন্ন সময়ে ভালো কাজের প্রলোভনে পড়ে দালালদের মাধ্যমে সীমান্ত পেরিয়ে তারা ভারতে যান। পরে পশ্চিমবঙ্গ পুলিশ তাদের আটক করে আদালতে সোপর্দ করলে আদালত তাদের কারাগারে পাঠান। দীর্ঘ ১৬ মাস সাজাভোগ শেষে তাদের কলকাতার দমদম সেল্টার হোমে রাখা হয়েছিল।

বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান বলেন, প্রয়োজনীয় ইমিগ্রেশন কার্যক্রম শেষে তাদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ হোসেন বলেন, থানার আনুষ্ঠানিকতা শেষে তাদের বেসরকারি সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার ও রাইটস যশোরের প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হবে। পরে সংস্থাগুলোর সহযোগিতায় তাদের পরিবারের কাছে নিরাপদে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে।

জাস্টিস অ্যান্ড কেয়ারের ভলান্টিয়ার শফিকুল ইসলাম বলেন, দালালদের মাধ্যমে বিভিন্ন প্রলোভনে পড়ে তারা অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। সেখানে আটক হওয়ার পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। সাজাভোগ শেষে দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বয়ে ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের দেশে ফিরিয়ে আনা হয়েছে। ফেরত আসা ৯ জনের মধ্যে জাস্টিস অ্যান্ড কেয়ার ৫জন এবং রাইটস যশোর ৪জনকে গ্রহণ করছেন। আইনগত প্রক্রিয়া শেষে এনজিওগুলোর সহযোগিতায় তাদের দ্রুত পরিবারের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে।

দেশে ফেরা ৯ বাংলাদেশি হলেন, নড়াইলের কালিয়া উপজেলার কুলশুর গ্রামের শহীদ মল্লিকের মেয়ে মুক্তা ওরফে মুক্তা খানম, একই জেলার নড়াগাতী থানার মূলখানা (কালবাড়িয়া) গ্রামের ইমরান শিকদারের মেয়ে খাদিজা ও আয়েশা, কালিয়া উপজেলার কুলশুর গ্রামের শহীদ মল্লিক ওরফে সৈয়দ মল্লিকের স্ত্রী জাহানারা বেগম ও মেয়ে রুকসানা।

এ ছাড়া বরিশালের উজিরপুর উপজেলার কুরুলিয়া (ওয়ার্ড-১) গ্রামের খগেন্দ্রনাথ মন্ডলের ছেলে তাপস মন্ডল, রাজবাড়ী সদর উপজেলার সিঙ্গা গ্রামের নিজাম মোল্লার ছেলে আশিক মোল্লা ওরফে আশাক মোল্লা, খুলনার কয়রা উপজেলার উত্তর মঠবাড়ী (মহারাজপুর) গ্রামের মৃত সন্তোষ সরকারের ছেলে তন্ময় সরকার এবং পাইকগাছা উপজেলার সারংখালী গ্রামের বিধান চন্দ্র বাছারের ছেলে রামকৃষ্ণ বাছার।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভারতে কারাভোগ শেষে বেনাপোল দিয়ে আজ দেশে ফিরেছেন ৯ বাংলাদেশি

আপডেট সময় : ১২:১৪:৩০ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬