বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বগুড়ায় আলোচনা সভা
- আপডেট সময় : ১২:০৭:৫৭ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
- / ১৫৩০ বার পড়া হয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার শহীদ টিটু মিলনায়তনে জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত সভায় দলীয় নেতাকর্মীদের সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।
সভায় প্রধান আলোচক ছিলেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল। বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার, বগুড়া পৌরসভার প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, বিএনপি নেতা অ্যাডভোকেট মাহবুবুর রহমান জয়নাল আবেদীন চানসহ অন্যরা।
বক্তারা বলেন, বিএনপির ৪৮ বছরের পথচলা গণতন্ত্র, মানুষের অধিকার ও সার্বভৌমত্ব রক্ষার সংগ্রামের সঙ্গে জড়িত। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে জনগণের অধিকার প্রতিষ্ঠায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সভায় সভাপতিত্ব করেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া-৬ আসনের সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশা। অনুষ্ঠানে জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।























