০১:০৬ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

দেবের ফোন, স্ক্রিপ্ট না জেনেই রাজি শুভশ্রী

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ১২:১২:১৩ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • / ১৫২৬ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

একসময় কলকাতার সিনেমায় জনপ্রিয় জুটি ছিলেন দেব ও শুভশ্রী। পর্দার রসায়নের পাশাপাশি তাদের মধ্যে ছিল প্রেমের সম্পর্কও। সময়ের সঙ্গে সেই সম্পর্কের ইতি ঘটলেও বন্ধুত্ব অটুট রয়েছে এই দুই তারকার। এবার সেই বন্ধুত্ব ও দেবের প্রতি আস্থার নতুন একটি ঘটনা জানালেন শুভশ্রী।

২০২৫ সালের ৩১ ডিসেম্বর রাতে দেবের একটি ফোনই পুরোনো দূরত্ব অনেকটা মুছে দেয়। সেসময় স্বামী পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে বিদেশে ছুটি কাটাচ্ছিলেন শুভশ্রী। ভারতীয় সময় তখন রাত ২টা। হঠাৎ ফোনে দেবের মিসড কল দেখতে পান তিনি।

শুভশ্রীর ভাষ্য, মিসড কল দেখেই তিনি বুঝেছিলেন—ফোনের কারণ যাই হোক না কেন, দেবের পাশে তাকে দাঁড়াতে হবে। এরপর দেব ফোন করে জানান, তিনি একটি নতুন ছবির ঘোষণা দিতে চান। তবে তখনও ছবির স্ক্রিপ্ট, পরিচালক কিংবা বিষয়—কোনো কিছুই চূড়ান্তভাবে জানতেন না শুভশ্রী।

দেব নাকি তাকে বলেছিলেন, ‘আমি কিচ্ছু জানি না, স্ক্রিপ্ট জানি না, ডিরেক্টর কে সেটাও জানি না, সাবজেক্ট কী সেটাও জানি না, কিন্তু আমি একটা ছবির ঘোষণা করতে চাই, তুমি করবে?’

দেবের এমন প্রস্তাবে এক মুহূর্তও ভাবেননি শুভশ্রী। সবকিছু না জেনেই তার ছবিতে কাজ করতে রাজি হয়ে যান তিনি। পরে ‘দেশু৭’-এর র‍্যাপ-আপ পার্টিতে বিষয়টি নিয়ে কথা বলেন শুভশ্রী।

তিনি জানান, দেবের প্রতি তার আস্থার জায়গাটি এতটাই শক্ত যে শুধু একটি ফোন ও মিসড কল দেখেই তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন পাশে থাকার। তার কথায়, ফোনের কারণ যাই হোক, দেবের পাশে দাঁড়ানো দরকার—এমনটাই মনে হয়েছিল তার।

শুধু অভিনয়ে ফের একসঙ্গে কাজ করা নয়, নতুন পরিচালক হিসেবে দেবকেও কাছ থেকে দেখেছেন শুভশ্রী। তাদের একসঙ্গে যাত্রার কথা উল্লেখ করে তিনি জানান, ফটোশুটের সময় দেবের ভিশন ও কাজের স্বচ্ছতা দেখে তার মনে হয়েছিল, দেব হয়তো পরিচালক হওয়ার জন্যই এসেছেন।

তবে শুটিংয়ের প্রথম দিনে পরিচালকের ভূমিকায় দেবকে দেখে তার ধারণা কিছুটা ভিন্ন হয়েছিল। পরে সময়ের সঙ্গে সেই ধারণা বদলে যায়। পরিচালকের আসনে দেবের কাজ দেখে মুগ্ধ হন শুভশ্রী।

এবার ‘দেশু৭’ ছবিতে ফের বড়পর্দায় একসঙ্গে দেখা যাবে দেব-শুভশ্রীকে। পুরোনো এই জুটির নতুন রসায়ন দেখতে মুখিয়ে রয়েছেন দর্শকরাও।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

দেবের ফোন, স্ক্রিপ্ট না জেনেই রাজি শুভশ্রী

আপডেট সময় : ১২:১২:১৩ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬