ইসলামপুরে মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদণ্ড
ফজলে এলাহী মাকাম,জামালপুর:
- আপডেট সময় : ০৪:২২:৩০ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
- / ১৫৬০ বার পড়া হয়েছে
জামালপুরের ইসলামপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে তিনজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
রোববার উপজেলার ব্যাপারীপাড়া এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জামালপুরের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুইজনকে ছয় মাস করে এবং অপরজনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
অভিযানে উপস্থিত ছিলেন ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ মোহাম্মদ জুবায়ের ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর বিদ্যুৎ বিহারী নাথ।
স্থানীয়রা জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকলে এলাকায় মাদকের বিস্তার রোধে ইতিবাচক ভূমিকা রাখবে।




















