০৬:১২ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬

বান্দরবানে শিক্ষকের বিরুদ্ধে নানা অভিযোগ

আবুবকর ছিদ্দিক, বান্দরবান
  • আপডেট সময় : ০৪:৫৩:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
  • / ১৫৬৫ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বান্দরবানের রুমার দুর্গম গালেংগ্যা ইউনিয়নের যথুরাম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক উসাচিং মারমার বিরুদ্ধে দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিতি, হাজিরা খাতায় অনিয়ম, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অমান্য ও অসদাচরণের অভিযোগ উঠেছে। এসব অভিযোগে তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজুর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে প্রতিবেদন পাঠানো হয়েছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস জানায়, উসাচিং মারমা গত ১৬ জুন থেকে ২৯ জুলাই পর্যন্ত অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। এর আগে ২১ মে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে বিদ্যালয় পরিদর্শনেও তাঁকে পাওয়া যায়নি। এ ঘটনায় কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও তাঁর জবাব সন্তোষজনক হয়নি। পরে আবার নোটিশ দেওয়া হলেও নির্ধারিত সময়ে জবাব দেননি।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফোসিংনু মারমা ও সহকারী শিক্ষক জনি ত্রিপুরার অভিযোগ, অনুপস্থিত থাকা অবস্থায় উসাচিং মারমা হাজিরা খাতায় উপস্থিতির স্বাক্ষর করেছেন।

এ ছাড়া উপজেলা শিক্ষা অফিসের প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে, ২৭ জুলাই তিনি কর্মকর্তাদের অনুপস্থিতির সুযোগে জুন ও জুলাইয়ের মাসিক রিটার্নে অনুমতি ছাড়া স্বাক্ষর করেন। হিসাব সহকারীর সঙ্গে অশালীন আচরণ ও ভয়ভীতি দেখানোর অভিযোগও রয়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, শিক্ষকটির অনিয়মিত উপস্থিতির কারণে শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হচ্ছে। তবে এসব অভিযোগের স্বাধীন সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

উসাচিং মারমা বলেন, তিনি অ্যাডভোকেট হলেও সরকারি চাকরির কারণে আইন পেশায় নিয়মিত প্র্যাকটিস করেন না। তাঁর দাবি, কোনো মামলা বা শোকজের কাগজ তাঁকে দেওয়া হয়নি। অনিয়মিত উপস্থিতি, হাজিরা খাতায় স্বাক্ষর ও অসদাচরণের অভিযোগ বিষয়ে তিনি বিস্তারিত বক্তব্য দেননি।

বান্দরবান জেলা প্রাথমিক শিক্ষা অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিয়ণ চাকমা বলেন, অভিযোগগুলো তদন্তাধীন। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বান্দরবানে শিক্ষকের বিরুদ্ধে নানা অভিযোগ

আপডেট সময় : ০৪:৫৩:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬