০৬:১৪ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬

৩ লাখের বেশি রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৫:৩১:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
  • / ১৫৩৫ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মধ্যে ৩ লাখের বেশি মানুষকে মিয়ানমারের রাখাইন রাজ্যের সাবেক বাসিন্দা হিসেবে শনাক্ত করেছে দেশটির জান্তা সরকার। রাখাইনের নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল হলে তাদের ফেরত নেওয়া হবে বলে জানিয়েছে মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়।

শনিবার (১৫ আগস্ট) এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, বাংলাদেশ থেকে দেওয়া ৮ লাখ ২৮ হাজার ৮২৪ রোহিঙ্গার তালিকার মধ্যে জুলাইয়ের শেষ পর্যন্ত ৪ লাখ ২৬ হাজার ৫৪৫ জনকে যাচাই করা হয়েছে। তাদের মধ্যে ৩ লাখ ৮ হাজার ৭৯৭ জনকে রাখাইনের সাবেক বাসিন্দা হিসেবে নিশ্চিত করা হয়েছে।

মিয়ানমারের দাবি, তালিকার ১ লাখ ১৩ হাজার ৫০৭ জনকে যাচাই করা সম্ভব হয়নি। এছাড়া ৪ লাখ ২৪১ জনের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে।

২০১৭ সালে রাখাইনে সামরিক অভিযান শুরুর পর সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায় ওই অভিযানের বিরুদ্ধে জাতিগত নির্মূল ও গণহত্যার অভিযোগ তুলেছে। তবে মিয়ানমার এসব অভিযোগ অস্বীকার করে আসছে।

২০১৮ সালে বাংলাদেশ ও মিয়ানমার রোহিঙ্গা প্রত্যাবাসনে চুক্তি করলেও নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে তা বাস্তবায়িত হয়নি। ২০২১ সালে সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর দেশটিতে সংঘাত আরও বেড়ে যায়।

এদিকে ২০২৩ সাল থেকে রাখাইনে আরাকান আর্মি ও মিয়ানমার সেনাবাহিনীর মধ্যে তীব্র লড়াই চলছে। এতে নতুন করে বহু রোহিঙ্গা বাস্তুচ্যুত হয়েছে।

মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রাখাইনের পরিস্থিতি আরও স্থিতিশীল হলে যাচাই করা সাবেক বাসিন্দাদের বাংলাদেশ থেকে ফিরিয়ে নিতে ঢাকার সঙ্গে কাজ করবে তারা।

বর্তমানে বাংলাদেশে বিপুলসংখ্যক রোহিঙ্গা শরণার্থী দীর্ঘদিন ধরে মানবেতর পরিস্থিতিতে বসবাস করছে। আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়ায় তাদের সংকট আরও গভীর হয়েছে।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

৩ লাখের বেশি রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার

আপডেট সময় : ০৫:৩১:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬