বেনাপোলে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা
শেখ নাছির উদ্দীন, বেনাপোল
- আপডেট সময় : ১২:০৬:১৫ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
- / ১৬০৮ বার পড়া হয়েছে
যশোরের বেনাপোলে কাগজপুকুর ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান পিন্টু (৫০)কে গ্রেপ্তার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
পুলিশ জানায়, সন্ত্রাসবিরোধী আইন-২০০৯-এর ৬, ১০, ১১ ও ১২ ধারায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি কাগজপুকুর স্কুলপাড়া এলাকার মৃত শামসুল ইসলামের ছেলে।
বেনাপোল পোর্ট থানার ওসি আরশাফ হোসেন জানান, এলাকায় নৈরাজ্য, মাদক ও সন্ত্রাসসহ অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার পিন্টুকে আইনগত প্রক্রিয়া শেষে আজ যশোর আদালতে পাঠানো হবে।
























