চাঁদপুরে মাদকসহ এমবিবিএস চিকিৎসক আটক
চাঁদপুর প্রতিনিধি ॥
- আপডেট সময় : ১২:০২:২৪ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
- / ১৫৯৫ বার পড়া হয়েছে
চাঁদপুরের কচুয়ায় মাদকসহ সৈয়দ আসিফ ইস্পাহানী নামে এক চিকিৎসককে আটক করা হয়েছে। রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কচুয়ার একটি বেসরকারি হাসপাতালে অভিযান পরিচালনা করে তাকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃপক্ষ। এ সময় চিকিৎসকের কক্ষ থেকে চার পিস ইয়াবা নামক মাদক ও মাদক সেবনের বিপুল সরঞ্জাম উদ্ধার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক মিজানুর রহমান। এ ঘটনায় চিকিৎসকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁদপুরের সহকারী পরিচালক মোঃ মিজানুর রহমান জানান, এই এনবিবিএস চিকিৎসক দীর্ঘদিন যাবত নেশা করতো৷ হাসপাতালে তার রুমে মাদকের আসর বসাতেন



























