০২:৩৫ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬

জেলা সফরে গিয়ে বিক্ষোভের মুখে মমতা, কাদা-জুতো ছোড়ার অভিযোগ

এস. এ টিভি
  • আপডেট সময় : ০১:২৬:০১ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
  • / ১৫৩০ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভোটের ফল ঘোষণার পর প্রথম জেলা সফরে গিয়ে নজিরবিহীন বিক্ষোভের মুখে পড়লেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তর ২৪ পরগনার বীজপুর-কাঁচরাপাড়া এলাকায় তার গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায় একদল মানুষ। এ সময় গাড়িতে কাদা, জুতো ও ইট ছোড়ার অভিযোগ করেন মমতা।

রোববার (৯ আগস্ট) থানা হেফাজতে মৃত তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে কলকাতা থেকে উত্তর ২৪ পরগনায় যান মমতা। পথে একাধিক জায়গায় তাকে বাধার মুখে পড়তে হয়। বিক্ষোভকারীরা ‘চোর-চোর’ স্লোগান দেন এবং তার গাড়ির দিকে জুতো ছোড়েন বলে অভিযোগ।

মমতা অভিযোগ করেন, তার গাড়িতে বড় বড় ইটের টুকরো ছোড়া হয়েছে। জানালা বন্ধ না থাকলে বড় ধরনের ক্ষতি হতে পারত বলেও দাবি করেন তিনি। এ ঘটনার জন্য বিজেপিকে দায়ী করে তিনি বলেন, ‘বিজেপির গুন্ডারা এ কাজ করেছে।’ পাশাপাশি রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

তবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করেছেন, এটি ছিল ‘জনরোষ’। তার ভাষ্য, বিক্ষোভে বিজেপির কেউ জড়িত ছিল না এবং পুলিশ দায়িত্ব পালন করেছে। তিনি বলেন, মমতা জেড প্লাস নিরাপত্তা পান এবং পুলিশ তাকে যথাযথ নিরাপত্তা দিয়েছে।

এদিকে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য গাড়িতে হামলার অভিযোগের নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, কোনো সাবেক মুখ্যমন্ত্রীর সঙ্গে এমন আচরণ সমর্থনযোগ্য নয় এবং ঘটনায় বিজেপির কোনো কর্মী জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার জেরে সোমবার রাজ্য বিধানসভা চত্বরে প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস। দলীয় নেতাদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ।

উল্লেখ্য, কাঁচরাপাড়া পুরসভার সাবেক কাউন্সিলরের স্বামী বিরজু কেওট পুলিশ হেফাজতে মারা যাওয়ার পর বিষয়টি নিয়ে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। তার পরিবারের অভিযোগ, পুলিশের নির্যাতনে তার মৃত্যু হয়েছে। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জেলা সফরে গিয়ে বিক্ষোভের মুখে মমতা, কাদা-জুতো ছোড়ার অভিযোগ

আপডেট সময় : ০১:২৬:০১ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬