রাজবাড়ীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
- আপডেট সময় : ০৩:০১:৪৪ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
যথাযোগ্য মর্যাদায় রাজবাড়ীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। সকাল সাড়ে ৯ টায় শহরের শ্রীপুরে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
এ সময় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জুলাই পরিবার এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে পৌরসভার হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন,সভায় বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে এক ঐতিহাসিক মাইলফলক। এ আন্দোলনে আত্মত্যাগকারী শহীদদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। নতুন প্রজন্মের কাছে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস ও চেতনা তুলে ধরতে সবাইকে একযোগে কাজ করারও আহ্বান জানান তারা।
আলোচনা সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, জুলাই পরিবারের সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।





















