শেরপুরে জুলাই অভ্যুত্থান দিবস উদযাপিত
- আপডেট সময় : ০২:৪৩:৪৪ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
- / ১৬০৮ বার পড়া হয়েছে
শেরপুরে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (৫ আগস্ট) বেলা সাড়ে দশটায় শেরপুরের শহীদ জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন শেরপুর জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। এ সময় শেরপুর জেলা পরিষদ প্রশাসক এবিএম মামুনুর রশিদ, পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আরিফা সিদ্দিকা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাকিল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাইফুল ইসলাম কমল, বিএনপি নেতা সাইফুল ইসলাম স্বপন সহ জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় জুলাই শহীদ ও জুলাই যোদ্ধা এবং তাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা দেয়া হয়। এছাড়া জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।





















