গোপালগঞ্জে গণঅভ্যুত্থান দিবস পালিত
গোপালগঞ্জ প্রতিনিধি
- আপডেট সময় : ০২:২৬:১৩ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
- / ১৫৬৯ বার পড়া হয়েছে
গোপালগঞ্জ প্রতিনিধি
বুধবার সকালে জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে গোপালগঞ্জে জুলাই স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করছেন গোপালগঞ্জ ২-আসনের সংসদ সদস্য ডাক্তার কে এম বাবর। এরপর শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মো: আরিফ-উজ-জামান, জেলা পুলিশ সুপার মো: হাবিবুল্লাহ, জেলা পরিষদের প্রশাসক শরিফ রফিক উজ্জামানসহ বিভিন্ন দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তা ও সামাজিক রাজনৈতিক এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ শ্রদ্ধা নিবেদন করেন।
পরে জেলা বিএনপি’র পক্ষ থেকে প্রায় দুই সহস্রাদিক নেতাকর্মী নিয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কে আনন্দ র্যালি ও শোভাযাত্রা প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় অংশগ্রহণ করেন গোপালগঞ্জ দুই আসনের সংসদ সদস্য ডাক্তার কে এম বাবর। এছাড়া ছাত্রদল, যুবদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।






















