০৫:১৪ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬

নির্মাণের ৭ বছর পরও চালু হয়নি যশোরের আধুনিক রেণু-পোনা বিক্রয়কেন্দ্র

এস. এ টিভি
  • আপডেট সময় : ০১:৪০:৩১ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
  • / ১৫৫৪ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পর্যাপ্ত সুযোগ-সুবিধা না থাকায় নির্মাণের ৭ বছর পরও চালু করা যায়নি যশোরের চাঁচড়ার আধুনিক রেণু-পোনা বিক্রয়কেন্দ্র। দোকান বরাদ্দ নিয়েও সেখানে যাচ্ছেন না ব্যবসায়ীরা। ফলে আগের মতোই সড়ক ঘেঁষে চলছে পোনাবিক্রি, ব্যাহত হচ্ছে কোটি কোটি টাকার সরকারি প্রকল্পের মূল উদ্দেশ্য।

সারা দেশের মোট রেণুপোনার চাহিদার প্রায় ৬০ ভাগই সরবরাহ করা হয় যশোরের চাঁচড়া থেকে। এখানে প্রতি বছর উৎপাদন হয় প্রায় ৬৮ হাজার কেজি রেণুপোনা। দীর্ঘদিন ধরে যশোর-বেনাপোল সড়কের বাবলতলায় ভোরে বসে এই পোনার হাট। মহাসড়কের পাশে হওয়ায় এখানে প্রায়ই ঘটে ছোট-বড় দুর্ঘটনা।

দুর্ঘটনা এড়াতে ও চাষীদের সুবিধার্থে ২০১৯ সালে মহাসড়ক থেকে একটু দূরে একটি আধুনিক বিক্রয়কেন্দ্র নির্মাণ করে মৎস্য বিভাগ। দ্বিতল এই ভবনে রয়েছে পোনা সংরক্ষণের চৌবাচ্চাসহ নানা আধুনিক সরঞ্জাম। তবে অভিযোগ উঠেছে, পোনা রাখার পর্যাপ্ত পরিবেশ ও জায়গা না রেখেই অপরিকল্পিতভাবে তৈরি করা হয়েছে এই কেন্দ্রটি।

ব্যবসায়ীরা বলছেন, নতুন কেন্দ্রে পানির তীব্র সংকট রয়েছে। তাছাড়া মাটির সংস্পর্শ ছাড়া রেণুপোনা বাঁচিয়ে রাখা কঠিন। তাই বাধ্য হয়েই জীবনের ঝুঁকি নিয়ে আগের মতো যশোর-বেনাপোল সড়কের পাশেই পোনাবিক্রি করছেন তারা।

এদিকে পানির সংকটের কথা স্বীকার করেছেন জেলা মৎস্য কর্মকর্তাও। তবে তার দাবি, চাষীরা পুকুরপাড়ে সরাসরি বেচাকেনায় বেশি আগ্রহী হওয়ায় কেন্দ্রটি জমছে না।

মৎস্য বিভাগের তথ্যমতে, ১৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে এই বিক্রয়কেন্দ্র। কিন্তু পরিকল্পনার অভাব আর সমন্বয়হীনতায় সরকারের এই বিশাল বিনিয়োগ এখন কেবলই গলার কাঁটা।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নির্মাণের ৭ বছর পরও চালু হয়নি যশোরের আধুনিক রেণু-পোনা বিক্রয়কেন্দ্র

আপডেট সময় : ০১:৪০:৩১ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬