মেহেরপুরে সেচ দেওয়ার সময় সাপের কামড়ে কৃষকের মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৩২:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
মেহেরপুরের গাংনীতে জমিতে সেচ দেওয়ার সময় সাপের কামড়ে মাহাতাব হোসেন নামের এক কৃষকের মৃত্যু ঘটেছে। সোমবার সাপে কামড় দিলে সন্ধ্যায় তার মৃত্যু ঘটে।
মাহাতাবের ভাই মহিবুল ইসলাম জানান, গ্রামের মাঠে পাশাপাশি জমিতে তারা ধান রোপনের জন্য জমি প্রস্তুত করছিলেন। জমিতে পানি দেওয়ার সময় হঠাৎ ইদুরের গর্ত থেকে বের হয়ে সাপে কামড় দেয়। মাঠের লোকজন তার পায়ে কাপড় দিয়ে বেঁধে প্রথমে চৌগাছা গ্রামের এক কবিরাজের কাছে নিয়ে যান। প্রায় ৫ ঘন্টা সাপে কামড় দেওয়া রোগী মাহতাবের উপর ঝাড়ফুক, বাটি চালান ও শরীর কেটে রক্ত বের করার পর মাচা তৈরী করে আগুনের তাপ দেওয়া হয়। কিন্তু কবিরাজের সকল চেষ্টা ব্যর্থ হওয়ার পর সন্ধ্যায় মৃত্যুর কোলে ঢলে পড়েন মাহাতাব। গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা: নাহিদ জানান, হাসপাতালে নেয়ার আগেই মৃত্যু হয় রোগীর।

























