বেনাপোলে পুশইন চেষ্টার প্রতিবাদে সীমান্ত পরিদর্শনে এনসিপির পাটোয়ারী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:১৯:৫৬ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬
- / ১৫৬৭ বার পড়া হয়েছে
যশোরের সাদিপুর সীমান্তে পুশইন চেষ্টার প্রতিবাদে পরিদর্শনে গেছেন এনসিপির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারী। এসময়, সীমান্ত রক্ষায় দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হওয়ার এবং বিজিবির সঙ্গে এলাকাবাসীকেও পাহারায় অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।
পাটোয়ারী বলেন, বিএসএফ সন্ত্রাসী কার্যক্রমে বাংলাদেশের জনগণকে হত্যা করছে। সীমান্ত হত্যা বন্ধে ভারতকে আন্তর্জাতিক বিচারের মুখোমুখি করার দাবি জানান তিনি। গত রোববার গভীর রাতে বিএসএফ নারী, পুরুষ ও শিশুসহ ১০ থেকে ১২ জনকে শূন্যরেখায় ঠেলে পাঠালে বিজিবির টহলদল তাদের আটকে দেয়। এরপর বুধবার ভোররাতে বিএসএফ তাদের সরিয়ে নেয়। বিজিবির ড্রোন টহলেও তাদের উপস্থিতি আর দেখা যায়নি। তবে ভারতীয় অংশে এখনো শতাধিক মানুষ অবস্থান করছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।























