বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:১৭:১৪ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
- / ১৫৪২ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তিচুক্তির আশায় বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম। এর ইতিবাচক প্রভাবে চাঙ্গা হয়েছে এশিয়ার শেয়ারবাজারও।
বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন দেখা গেছে। সম্ভাব্য যুদ্ধাবসান ও শান্তিচুক্তির আশায় সোমবার এশিয়ার বাজারে আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম পাঁচ শতাংশ কমে প্রতি ব্যারেল ৯৮ দশমিক ৩৬ ডলারে নেমে আসে। একই সময়ে মার্কিন ডব্লিউটিআই ক্রুডের দামও ৫ দশমিক ৩ শতাংশ কমে লেনদেন হয় ৯১ দশমিক ৫০ ডলারে।
তেলের দাম কমার ইতিবাচক প্রভাব পড়েছে এশিয়ার শেয়ারবাজারে। বিভিন্ন দেশের প্রধান সূচকে বড় উত্থান লক্ষ্য করা গেছে। এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তেহরানের সঙ্গে একটি সম্ভাব্য চুক্তি নিয়ে আলোচনা অনেক দূর এগিয়েছে। যদিও পরে তিনি আলোচনায় তাড়াহুড়ো না করার কথাও বলেন।


























