ইংলিশ প্রিমিয়ার লিগে জয় পেয়েছে আর্সেনাল
- আপডেট সময় : ০৬:৩২:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
ইংলিশ প্রিমিয়ার লিগে মৌসুমের শেষ ম্যাচে জয় পেয়েছে চ্যাম্পিয়ন আর্সেনাল। ক্রিস্টাল প্যালেসকে ২-১ গোলে হারিয়েছে গানাররা। এদিকে হোঁচট খেয়েছে ম্যানচেস্টার সিটি ও লিভারপুল। অ্যাস্টন ভিলার কাছে ২-১ গোলে হেরেছে ম্যান সিটি। ঘরের মাঠে ব্রেন্টফোর্ডের বিপক্ষে ১-১ গোলে ড্র করে আসর শেষ করেছে অলরেডরা।
সেলহার্স্ট পার্ক স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে স্বাগতিক ক্রিস্টাল প্যালেস ও আর্সেনাল। তাবে এগিয়ে যায় সফরকারীরা। ম্যাচের ৪১ মিনিটে গাব্রিয়েল মার্টিনেলির অ্যাসিস্ট থেকে গোল করে দলের লিড এনে দেন গাব্রিয়েল জেসুস। পরে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আর্সেনাল। বিরতি থেকে ফিরে আবারও এগিয়ে যায় গানাররা। ৪৮ মিনিটে স্কোর সিটে নাম লেখান ননি মাদুয়েকে। ম্যাচের ৮৯ মিনিটে ক্রিস্টাল প্যালেসের হয়ে এক গোল শোধ দেন জঁ-ফিলিপ মাতেতা। এরপর বাকী সময় আর কোন গোল না হলে ২-১ গোলের জয় নিয়ে শিরোপার উৎসবে মাতে আর্সেনাল। ইপিএলে এটি গানারদের ১৪তম শিরোপা।

























