ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানবাহন ও যাত্রীর চাপ বাড়ছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০২:২৪ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
- / ২০৫৭ বার পড়া হয়েছে
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা টাংগাইল মহাসড়কে যানবাহন ও যাত্রীর চাপ বাড়তে শুরু করেছে। ঘরমুখো মানুষের উপস্থিতিতে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে দেখা গেছে বাড়তি ব্যস্ততা। তবে এখন পর্যন্ত কোথাও বড় ধরনের যানজটের খবর পাওয়া যায়নি।
বিশেষ করে গাজীপুরের চান্দনা চৌরাস্তা, টঙ্গী ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা অংশে যানবাহনের চাপ বাড়লেও ধীরগতিতে চলাচল করছে পরিবহন। যাত্রীরা জানান, ভাড়া কিছুটা বাড়তি হলেও এখনো স্বস্তিতে বাড়ির পথে রওনা হতে পারছেন তারা । সংশ্লিষ্টরা বলছেন, আজ দুপুরের পর এবং আগামিকাল সব কারখানা ছুটি হলে মহাসড়কে গাড়ি ও যাত্রীর চাপ আরও বাড়বে। তবে ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে মাঠে কাজ করছে হাইওয়ে পুলিশ ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী।



























