কুড়িগ্রামে শেষ মুহূর্তে জমে ওঠেছে কোরবানীর পশুর হাট
- আপডেট সময় : ০১:৫৫:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
কুড়িগ্রামে শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানীর পশুর হাট। এবারের হাট বাজারগুলোতে ভারতীয় গরু না আসায় ভালো দাম পাওয়ার আশা ব্যাপারীদের। কিন্তু বাজারের চিত্র তার উল্টো। দাম কম থাকায় হতাশ অনেকেই। তবে খামারে উৎপাদিত বিদেশী জাতের গরুর চেয়ে কৃষকদের ঘরে পালন করা গরুর প্রতি চাহিদা বেশি ক্রেতাদের।
কোরবানী ঘনিয়ে আসায় কুড়িগ্রাম জেলার পশুর হাটগুলোতে জমে উঠেছে বেচা-কেনা। জেলার ঐতিহ্যবাহী হাট যাত্রাপুর, কাঠালবাড়ী, দুর্গাপুর, উলিপুর, নাগেশ্বরী, ভুরুঙ্গামারী, রৌমারীসহ শতাধিক হাটে প্রতিদিন বিক্রী হচ্ছে কয়েক হাজার পশু। প্রকার ভেদে একেকটি গরু বিক্র হচ্ছে ৫০ হাজার থেকে দেড় লাখ টাকা।
গো-খাদ্য ও প্রয়োজনীয় ঔষধের দাম বেশি হওয়ায় গরু পালনে ব্যয় বেড়ে গেলেও ভালো দাম না পাওয়ার অভিযোগ অনেক খামারীর।
জেলায় এ বছর ১ লাখ ১৬ হাজার গরু ও ১লাখ ৮০ হাজার মহিষ, ছাগল ভেড়াসহ অন্যান্য গবাদি পশু কোরবানির জন্য প্রস্তুত করেছে খামারী ও প্রান্তিক খামারিরা।






















