যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ বন্ধে চুক্তির দ্বারপ্রান্তে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৪৫:০১ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
- / ১৫৫২ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ বন্ধে চুক্তির দ্বারপ্রান্তে পৌঁছেছে বলে দাবি করেছেন এক মার্কিন কর্মকর্তা। চুক্তি হলে বর্তমান যুদ্ধবিরতির মেয়াদ ৬০ দিন বৃদ্ধি করা হবে বলে জানান তিনি।
এক্সিওসকে দেওয়া তথ্যে বলা হয়েছে, চুক্তি অনুযায়ী ইরান হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত করবে, কোনো টোল ছাড়াই সব জাহাজকে অবাধে চলাচলের সুযোগ দেবে এবং স্থাপিত মাইন অপসারণের প্রতিশ্রুতি দেবে। বিনিময়ে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা শিথিল ও নৌ-অবরোধ প্রত্যাহার করবে। এতে করে ইরান কোনো বাধা ছাড়া তাদের তেল বিক্রি করতে পারবে।
ইরান আরও প্রতিশ্রুতি দেবে যে কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করবে না এবং সমৃদ্ধকৃত ইউরেনিয়াম ছেড়ে দেবে। চুক্তি কার্যকর হলে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যেও যুদ্ধ বন্ধ হবে বলে জানিয়েছেন ওই মার্কিন কর্মকর্তা। আজই চুক্তির ঘোষণা আসতে পারে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

























