ইরানের ওপর আবারও হামলার প্রস্তুতি যুক্তরাষ্ট্রের
- আপডেট সময় : ০৫:১৫:৩০ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
- / ১৫৫১ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি শান্তি চুক্তির জন্য চলমান কূটনৈতিক প্রচেষ্টার মধ্যেই তেহরানের বিরুদ্ধে নতুন করে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে ট্রাম্প প্রশাসন। সাপ্তাহিক ছুটির দিনগুলোতে ট্রাম্পের নিউ জার্সিতে অবস্থিত নিজের গলফ রিসোর্টে কাটানোর কথা থাকলেও এখন তিনি হোয়াইট হাউসে ফিরে যাচ্ছেন। পরিকল্পনার সঙ্গে সরাসরি যুক্ত সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ জানিয়েছে, ২২ মে নতুন হামলার প্রস্তুতি নেয়া হচ্ছিল। তবে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি।
ডনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক বার্তায় জানান যে ‘সরকারি দায়িত্ব’ পালনের কারণে তিনি শনিবার তার ছেলে ডনাল্ড ট্রাম্প জুনিয়র এর বিয়েতে উপস্থিত থাকতে পারবেন না। সাপ্তাহিক ছুটির দিনগুলো ট্রাম্পের নিউ জার্সিতে অবস্থিত নিজের গলফ রিসোর্টে কাটানোর কথা ছিল, কিন্তু এখন তিনি হোয়াইট হাউসে ফিরে যাচ্ছেন। একইসাথে সামরিক কর্মকর্তাদের ছুটি বাতিল করা হয়েছে।
পরিকল্পনা সম্পর্কে অবগত সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, কিছু মার্কিন সামরিক ও গোয়েন্দা সংস্থার সদস্যরা মেমোরিয়াল ডে উইকেন্ডের জন্য তাদের পরিকল্পনা বাতিল করেছেন। নতুন হামলার সম্ভাবনার আশঙ্কায় এই পদক্ষেপ নেয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।


























