০১:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

ঈদুল আযহা সামনে রেখে ঝিনাইদহে শেষ মুহূর্তে গবাদিপশু পরিচর্যায় ব্যস্ত খামারিরা

এস. এ টিভি
  • আপডেট সময় : ১১:৩৯:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
  • / ১৫৫৩ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝিনাইদহে আসন্ন ঈদুল আযহা সামনে রেখে শেষ মুহূর্তের পশু পরিচর্যায় ব্যস্ত খামারিরা। তীব্র গরমের কারণে গরুর খাবার ও গোসলের ক্ষেত্রে বিশেষ সতর্কতার পরামর্শ দিয়েছে প্রাণিসম্পদ বিভাগ। জেলাটিতে এবার চাহিদার তুলনায় প্রায় ৫৭ হাজার কোরবানির পশু উদ্বৃত্ত রয়েছে।

ঝিনাইদহ সদর উপজেলার চরখাজুরা গ্রামের মানোয়ার হোসেন। পরম যত্নে খামারের গরুগুলোকে গোসল করাচ্ছেন তিনি। ধুয়ে-মুছে পরিষ্কার করছেন হাট তোলার জন্য। তার খামারে এমন গরু আছে ৭টি। প্রতিটি গরুর দাম আশা করছেন আড়াই থেকে প্রায় ছয় লাখ টাকা।

শুধু মানোয়ার হোসেনই নন। জেলার প্রতিটি উপজেলাতেই শেষ মুহূর্তের পরিচর্যায় ব্যস্ত খামারিরা। তীব্র গরমে নিয়ম মেনে পশুকে গোসল ও খাবার দিচ্ছেন তারা। পশুর খাদ্য তালিকায় প্রাধান্য পাচ্ছে বিচালি, খড়, ছোলা ও ভুষি। বাজারে ভুষি ও খৈলের দাম স্বাভাবিক থাকলেও, বিচালির দাম কিছুটা কমেছে। তবে কিছু খামারি খাদ্যমূল্য বৃদ্ধির অভিযোগও করেছেন। লাভজনক বিক্রির আশায় ৭-৮ মাস ধরে এসব পশু লালন-পালন করছেন তারা।

এদিকে গরম আবহাওয়ার কারণে শেষ মুহূর্তের পরিচর্যায় বাড়তি সতর্কতার পরামর্শ দিচ্ছে জেলা প্রাণিসম্পদ বিভাগ। সেই সাথে পশুর হাটগুলোতে জরুরি সেবার প্রস্তুতিও নেওয়া হচ্ছে।

প্রাণিসম্পদ বিভাগের তথ্যমতে, চলতি বছর জেলায় ১৮ হাজার ৭৮০টি খামারে কোরবানির জন্য ৯৩ হাজার ৫৭২টি গরু এবং ১ লাখ ৪৮ হাজার ছাগল প্রস্তুত করা হয়েছে। যা জেলার চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত থাকবে ৫৬ হাজার ৯৭৭টি পশু।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঈদুল আযহা সামনে রেখে ঝিনাইদহে শেষ মুহূর্তে গবাদিপশু পরিচর্যায় ব্যস্ত খামারিরা

আপডেট সময় : ১১:৩৯:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬