ঝড়-বৃষ্টির সময় ঝিনাইদহ সদর ও শৈলকুপায় বজ্রপাতে দুইজনের মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১৯:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
- / ১৫৮৫ বার পড়া হয়েছে
ঝিনাইদহ সদর ও শৈলকুপায় বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে সদরের মায়াধরপুর ও শৈলকুপা উপজেলার দামুকদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, গতকাল বিকেলে ঝড় শুরু হলে শৈলকুপার দামুকদিয়া গ্রামের আনিসুর রহমানের স্ত্রী আন্না খাতুন বাড়ির পাশের একটি আম বাগানে আম কুড়াতে যায়। সেসময় বজ্রপাতে তার মৃত্যু হয়। অপরদিকে সদর উপজেলার মায়াধরপুর গ্রামে মাঠে কাজ করছিলেন নফরকান্দি গ্রামের আসাদুল ইসলাম। বিকেলে ঝড়-বৃষ্টি শুরু হলে তিনি মাঠ থেকে বাড়ির দিকে যাচ্ছিলেন। হঠাৎ বজ্রপাতে গুরুতর আহত তিনি। সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। এছাড়াও ঝিনাইদহ সদরের নারিকেলবাড়িয়া ও শৈলকুপার লাঙ্গলবাধ এলাকায় বজ্রপাতে নারীসহ আহত হয়েছে আরও ৩ জন।

























