মেঘনা নদীর ভাঙ্গন প্রতিরোধে জরুরি কাজ হাতে নিয়েছে সরকার : এ্যানি
- আপডেট সময় : ০৬:৩২:১৭ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
- / ১৭৬২ বার পড়া হয়েছে
পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, নোয়াখালীর উপকূলীয় অঞ্চলের মানুষ প্রকৃতির সাথে যুদ্ধ করে বসবাস করে। নদী পাড়ের মানুষ সব সময় জলোচ্ছ্বাস, নদীভাঙ্গন ও বন্যা পরিস্থিতি মোকাবেলা করে বসবাস করে আসছে।
সকালে নোয়াখালীর হাতিয়া ও সুবর্ণচর এলাকায় মেঘনা নদীর ভাঙন পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, আজকে দেশে একটা নির্বাচিত সরকার, প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের দুর্দশা লাঘবে সব কিছুর দিকেই তিনি নজর রাখছেন। প্রত্যেকটা দাবির প্রতি তিনি মর্যাদা দিয়ে, নির্দেশনা দিচ্ছেন। জনগণের পাশে থেকেই সরকার জনগণের জন্য কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, মেঘনা নদীর ভাঙ্গনে অনেক বাজার, স্কুল, কলেজ, জমি বিলিন হয়ে যাচ্ছে। এলাকার মানুষের প্রত্যাশা অনুযায়ী ভাঙ্গন প্রতিরোধে জরুরি কাজ হাতে নিয়েছে সরকার।
এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহান, জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম এবং জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলোসহ স্থানীয় নেতারা।

















