বান্দরবান জেলা শহরের সড়কগুলো যেন জনভোগান্তির প্রতিচ্ছবি
- আপডেট সময় : ১২:১৯:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
বান্দরবান জেলা শহরের সড়কগুলো এখন যেন জনভোগান্তির প্রতিচ্ছবি। উন্নয়নের কাজের নামে খুঁড়ে ফেলে রাখা হয়েছে বিভিন্ন সড়ক। গর্ত, ভাঙন আর ধুলাবালিতে অতিষ্ঠ সাধারণ মানুষ।
বান্দরবান পৌরসভার বিভিন্ন সড়কে তৈরি হয়েছে ছোট-বড় অসংখ্য গর্ত ও খানাখন্দ। উন্নয়নের ছোঁয়া পাওয়ার কথা থাকলেও বাস্তবে দেখা যাচ্ছে উল্টো চিত্র। বিভিন্ন এলাকায় সড়ক খুঁড়ে ফেলে রাখা হলেও শেষ হয়নি কাজ। ফলে শহরের বিভিন্ন সড়কে তৈরি হয়েছে ঝুঁকিপূর্ণ অবস্থা। ধুলাবালিতে একাকার হয়ে যাচ্ছে পুরো শহর। এতে চরম দুর্ভোগে পড়েছেন পথচারী ও স্থানীয় বাসিন্দারা।
জেলা সদরের বান্দরবান সরকারি কলেজ, সদর হাসপাতাল, গণপূর্ত বিভাগ, পৌর পানি সরবরাহ কেন্দ্র, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, শিশু পরিবার সড়ক, বনরুপা পাড়া, স্টেডিয়াম এলাকা ও হাফেজঘোনা এলাকার সড়কগুলোর বেহাল অবস্থায় সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কর্মজীবী মানুষ ও রোগীদের।
এদিকে পৌরসভার বিভিন্ন সড়কের বেহাল অবস্থার কথা স্বীকার করে দ্রুত সংস্কারের আশ্বাস দিয়েছেন পৌর প্রশাসক।
স্থানীয়দের আশঙ্কা, দ্রুত সড়ক সংস্কার না করা হলে বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে।
























