শুভেন্দু অধিকারীর সহকারী চন্দ্রনাথ হত্যার ঘটনায় তিনজন গ্রেপ্তার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:০৮:৫৩ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
- / ১৮১০ বার পড়া হয়েছে
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথ হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। কলকাতার কাছে বালিতে টোল বুথে আক্রমণকারীদের’ মোবাইল থেকে পেমেন্ট ট্র্যাক করার পর পুলিশ উত্তরপ্রদেশ ও বিহার থেকে তাদের গ্রেপ্তার করে।
কলকাতাভিত্তিক সংবাদমাধ্যমগুলো বলছে, রোববার গভীর রাতে উত্তরপ্রদেশ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের কলকাতায় এনে পশ্চিমবঙ্গ পুলিশের সদরদপ্তর ভবানী ভবনে রাতভর জেরা করা হয়। গ্রেপ্তারদের সোমবার আদালতে তোলা হবে। গত ৬ মে রাতে কলকাতা থেকে প্রায় ২০ কিলোমিটার দূরত্বে মধ্যমগ্রামের সড়কে খুব কাছ থেকে চার রাউন্ড গুলি করা হয় চন্দ্রনাথ রথকে। তার বুকে ও হাতে গুলি লাগে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

























