টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে প্যারিস সেন্ট জার্মেই
- আপডেট সময় : ০৩:১৯:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে জায়গা করে নিলো প্যারিস সেন্ট জার্মেই। বুধবার রাতে অ্যালিয়েঞ্জ অ্যারেনায় বায়ার্ন মিউনিখের বিপক্ষে সেমিফাইনালের দ্বিতীয় লেগটি ১-১ গোলে ড্র হলেও, দুই লেগ মিলিয়ে ৬-৫ ব্যবধানে জয় নিশ্চিত করে ফরাসি জায়ান্টরা।
প্রথমার্ধে উসমান দেম্বেলের গোলে পিএসজি এগিয়ে গেলেও শেষ দিকে হ্যারি কেইন বায়ার্নের হয়ে একটি গোল শোধ করেন। তবে তা ট্রেবল জয়ের স্বপ্ন বাঁচিয়ে রাখতে যথেষ্ট ছিল না। আগামী ৩০ মে বুদাপেস্টে শিরোপার লড়াইয়ে আর্সেনালের মুখোমুখি হবে লুইস এনরিকের শিষ্যরা।
ম্যাচের নায়ক উসমান দেম্বেলে হলেও আলোচনার কেন্দ্রে ছিলেন খিচা কাভারাতসেখেলিয়া। তাঁর জাদুকরী অ্যাসিস্টে প্রথম গোল পায় পিএসজি। এই অ্যাসিস্টের মাধ্যমে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে টানা ৭ ম্যাচে গোল বা অ্যাসিস্ট করার নতুন রেকর্ড গড়লেন এই জর্জিয়ান তারকা। অন্যদিকে, রেফারিং নিয়ে ক্ষোভ ঝরেছে বায়ার্ন শিবিরে; পেনাল্টি বক্সে হ্যান্ডবলের জোরালো আবেদন নাকচ করে দেন রেফারি। বায়ার্নের হার নিশ্চিত হতেই রিয়াল মাদ্রিদের পর দ্বিতীয় দল হিসেবে টানা দু’বার ইউরোপ সেরা হওয়ার সুযোগ তৈরি হলো পিএসজির সামনে।























