অনলাইনে কোরবানির পশু কেনাবেচায় ট্যাক্স বা হাসিল না নেয়ার সিদ্ধান্ত
- আপডেট সময় : ০৭:১২:২১ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
- / ১৫৬০ বার পড়া হয়েছে
এবারের কোরবানিতে প্রায় ১ কোটি পশুর চাহিদা রয়েছে। দেশীয় খামারে চাহিদার চেয়ে বেশি পশু প্রস্তুত থাকায় আমদানির প্রয়োজন পড়বে না বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেন, ক্রেতা-বিক্রেতার স্বার্থ রক্ষায় হাট ব্যবস্থাপনা থেকে শুরু করে পরিবহন ও নিরাপত্তা সবখানেই নজরদারি জোরদার করা হচ্ছে। আসন্ন পবিত্র ঈদুল আযহা উদযাপন উপলক্ষ্যে সার্বিক ব্যবস্থাপনা নিয়ে আজ দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
আসন্ন পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে কোরবানির পশুর বাজারে শৃঙ্খলা নিশ্চিত করতে নানা পদক্ষেপের কথা জানান মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ। বলেন, অনলাইনে কোরবানির পশু কেনাবেচায় ক্রেতাদের উৎসাহিত করতে ট্যাক্স বা হাসিল না নেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
কোরবানির পশুর হাটে চাঁদাবাজি ও অনিয়ম ঠেকাতে মাঠে থাকবে প্রশাসন। কঠোর মনিটরিংয়ের মাধ্যমে বাজারে শৃঙ্খলা বজায় রাখার নির্দেশনা দেয়া হয়েছে।
এছাড়াও গরু মোটাতাজাকরণে ক্ষতিকর কোনো ভ্যাকসিন বা অবৈধ পদ্ধতি ব্যবহার করা হলে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারিও দেয়া হয়েছে।
মন্ত্রী আরও জানান, জনদুর্ভোগ কমাতে ও পরিবেশ নিরাপদ রাখতে কোরবানির পর বর্জ্য ব্যবস্থাপনাতেও দেয়া হয়েছে বিশেষ নির্দেশনা।






















