দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই : ডা. জাহেদ উর রহমান
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩৫:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
- / ১৮৪৩ বার পড়া হয়েছে
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই। ডিজেল মজুত আছে এক লাখ ৭০ হাজার মেট্রিক টন। ৩০ এপ্রিলের মধ্যে আসবে আরও এক লাখ ৮০ হাজার মেট্রিক টন।
বিভিন্ন তেলের পাম্পে দীর্ঘলাইন নেই তাই সংকট শিগগিরই দূর হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি। জানান, গেল বছরের তুলনায় সীমান্ত হত্যা প্রায় ৭৫ শতাংশ কমেছে। এছাড়া গেল বছরের তুলনায় সীমান্তে সন্ত্রাসী কার্যক্রম দমনে অপরাধী গ্রেপ্তারের হার প্রায় ৭০০ শতাংশ বেড়েছে বলেও জানান ডা. জাহেদ উর রহমান।


























