যুক্তরাষ্ট্রে খুন হওয়া বৃষ্টির পরিবারের পাশে মাদারীপুর জেলা প্রশাসন
- আপডেট সময় : ০৫:০৩:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
- / ১৫৮৬ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রে খুন হওয়া মাদারীপুরের তরুণী নাহিদা সুলতানা বৃষ্টির পরিবারের পাশে দাঁড়িয়েছে মাদারীপুরের জেলা প্রশাসন। সোমবার দুপুরে জেলা প্রশাসক মিজ মর্জিনা আক্তার ও প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তারা নিহতের গ্রামের বাড়ি সদর উপজেলার খোঁয়াজপুর ইউনিয়নের চর গোবিন্দপুর যান।
এ সময় নিহতের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। খুন হওয়া তরুণীর লাশ পাওয়া গেলে দ্রুত দেশে ফিরিয়ে আনতে সহযোগিতার কথা জানান তিনি। জানা যায়, ৭ মাস আগে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা শেষ করেন নাহিদা সুলতানা বৃষ্টি। এরপর উচ্চতর ডিগ্রির জন্য পাড়ি জমান আমেরিকায়। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা ইউনিভার্সিটিতে সুযোগ পাওয়ার সুবাধে সু-সম্পর্ক গড়ে ওঠে সহপাঠি জামিল আহম্মেদ লিমনের সাথে। সেখানে লিমনের সাথে এক মার্কিন নাগরিক রুমমেটের সঙ্গে দ্বন্দ্বের সৃষ্টি হয়। এই জেরে গত ১৬ এপ্রিল লিমন ও বৃষ্টিকে ভার্সিটি ক্যাম্পাস থেকে তুলে নিয়ে যায় দৃর্বৃত্তরা। এর ৮ দিন পর শুক্রবার লিমনের খন্ডিত মরদেহ উদ্ধার করে আমেরিকার পুলিশ। একদিন পর শনিবার ঘটনাস্থল পাওয়া রক্তের ডিএনএ পরিক্ষার শেষে বৃষ্টিকেও হত্যা করা হয়েছে বলে ধারণা করছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।























