ইংলিশ প্রিমিয়ার লিগে অবশেষে জয়ের দেখা পেল আর্সেনাল
- আপডেট সময় : ০২:০৮:১৭ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
ইংলিশ প্রিমিয়ার লিগে অবশেষে জয়ের দেখা পেল আর্সেনাল। ঘরের মাঠে নিউক্যাসল ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়ে টেবিলের শীর্ষস্থান পুনরুদ্ধার করলো গানাররা।আরেক ম্যাচে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ৩-১ গোলে জয় পেয়েছে লিভারপুল। অন্যদিকে, স্প্যানিশ লা লিগায় গেতাফেকে ২-০ গোলে হারিয়ে লা লিগার শিরোপার আরও কাছাকাছি পৌঁছে গেল বার্সেলোনা।
ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে ম্যাচের নবম মিনিটেই কাঙ্ক্ষিত গোলের দেখা পায় আর্সেনাল। কর্নার থেকে কাই হাভার্টজের পাস বক্সের বাইরে পেয়ে জোরাল শটে বল জালে পাঠান এবেরেচি এজে। গোল খেয়ে ম্যাচে সমতায় ফিরতে মরিয়া হয়ে আক্রমণ চালালেও পুরো ম্যাচে গোলের দেখা পায়নি সফরকারী নিউক্যাসল। পরে আর কোন গোল না হলে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মিকেল আর্তেতার শিষ্যরা। এই জয়ে ৩৪ ম্যাচে ২২ জয় ও ৭ ড্রয়ে ৭৩ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে আর্সেনাল। এক ম্যাচ কম খেলে ৭০ পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যানচেস্টার সিটি। ঘরোয়া ফুটবলে টানা চার হারের পর অবশেষে জয়ের মুখ দেখল আর্সেনাল। এর আগে সবশেষ গত ১৪ মার্চ এভারটনের বিপক্ষে জয় পেয়েছিল তারা।


























