সারাদেশে জ্বালানি তেলের সংকট কমছেই না
- আপডেট সময় : ১১:৫২:০২ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
- / ১৫৮২ বার পড়া হয়েছে
সারাদেশে জ্বালানি তেলের সংকট কমছেই না। এখনো দীর্ঘ লাইন দেখ যাচ্ছে প্রেট্রোল পাম্প গুলোতে। প্রচণ্ড তাপদহে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে সিমহীন ভোগান্তির শিকার হচ্ছেন ক্রেতারা। জ্বালানি তেলের সরবরাহ কম থাকায় ইতোমধ্যেই অনেকগুলো পাম্প বন্ধ রয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
ভোক্তাদের অভিযোগ, শৃংখলার অভাবেই ভোগান্তি বেড়েছে পাম্পগুলোতে। তারা জানায়, ৫/৬ ঘন্টা লাইনে দাঁড়িয়ে তেল নিতে হচ্ছে। প্রচণ্ড গরমে মারাত্মক কষ্ট সহ্য করতে হচ্ছে তাদের। আবার, কয়েক ঘন্টা লাইনে দাঁড়িয়েও তেল না পেয়ে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন অনেকেই। পাম্পের তেল ফুরিয়ে গেলে এমন ঘটনা ঘটে।
এদিকে ভাড়ায় চালিত মোটর বাইকের চালকদের অভিযোগ, ৫/৬ ঘন্টা লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহ করায় দিনে অর্ধেক সময় চলে যায়। আবার, ৫শো টাকার পেট্রোল দেয়ার কারণে, প্রতিদিনই লাইনে দাঁড়াতে হয় তাদের। অনেকেই, অনলাইনে অয়েল পাশ সংগ্রহ করেও স্বস্তিতে জ্বালানি তেল পাচ্ছে না। তবে, সরকারের পক্ষ থেকে জ্বালানি তেলের সংকট নেই বলে বারবার বলা হলেও, বাস্তবতার সাথে এ বক্ত্যের মিল খুজে পাচ্ছেনা ভুক্তোভোগিরা।

























