৫ বছর পর জার্মান কাপের ফাইনালে বায়ার্ন মিউনিখ
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২৬:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
- / ১৫৬২ বার পড়া হয়েছে
জার্মান কাপের সেমিফাইনালে বায়ার লেভারকুসেনকে ২-০ গোলে হারিয়ে ৫ বছর পর জার্মান কাপের ফাইনালে বায়ার্ন মিউনিখ।
বেএরিনা স্টেডিয়ামে লেভারকুসেনের ওপর একচেটিয়া আধিপত্য বিস্তার করে খেলে বাভারিয়ানরা। পুরো ম্যাচে প্রতিপক্ষের গোল-বাড়ে ২০টি শট নেয় তারা। ম্যাচের ২২ মিনিটেই হ্যারি কেইনের নিখুঁত ফিনিশিংয়ে লিড নেয় বায়ার্ন মিউনিথ। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে এটি ইংলিশ স্ট্রাইকারের ৫২তম গোল। ম্যাচের নির্ধারিত সময় শেষে যোগ করা সময়ে স্বাগতিকদের জালে শেষ পেরেকটি ঠুকে দেন কলম্বিয়ান ফরোয়ার্ড লুইস দিয়াস। এই জয়ে শিরোপা নির্ধারণী ম্যাচের টিকিট নিশ্চিত করলো সফরকারীরা। বুন্দেসলিগা জয়ের পর এবার বায়ার্নের সামনে ট্রেবল জয়ের হাতছানি। তবে জার্মান কাপের ফাইনালের আগে চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজির মুখোমুখি বায়ার্ন মিউনিথ।


























