সারাদেশে জ্বালানি তেলের সংকট কমছেই না
- আপডেট সময় : ১২:০৭:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
- / ১৫৮০ বার পড়া হয়েছে
সারাদেশে জ্বালানি তেলের সংকট কমছেই না। গণপরিবহন থেকে ব্যক্তিগত যানবাহনের তেল সংগ্রহে দিশেহারা হয়ে পড়ছেন গ্রাহকরা। সরকারের পক্ষ থেকে জ্বালানি তেলের সংকট না থাকার কথা বলা হয়েও বাস্তবতার সাথে তার তেমন মিল নেই।
সারাদেশের পেট্রোল পাম্পগুলোতে দেখা গেছে জ্বালানি তেলের জন্য কয়েক কিলোমিটার দীর্ঘ লাইন। কয়েক ঘন্টা লাইনে দাঁড়িয়ে কেউ কেউ চাহিদার তুলনায় অনেক কম তেল পাচ্ছেন। আবার, কোথাও কোথাও ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও তেল না পেয়ে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন অনেকেই। তেলের স্বাভাবিক সরবরাহ না থাকায় অনেক পাম্প কিছু সময়েরে জন্য বন্ধ রাখা হলেও যানবাহনের লাইন থেকেই যাচ্ছে। অনেক পাম্পে তেলের জন্য রাতভর লাইনে থাকার দৃশ্যও দেখা যাচ্ছে। অনেক ক্ষেত্রে মোটরবাইকের জন্য পাঁচশো টাকার জ্বালানি তেল দেয়া হচ্ছে। তাতে ভাড়ায় চালিত বাইকের চাহিদা মিটছে না। তাই, প্রতিদিনই বাইকারদের কয়েক ঘন্টা লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহ করতে হচ্ছে।




















