কাপ্তাই হ্রদে তিন মাসের জন্য মাছ আহরণে নিষেধাজ্ঞা আরোপ
- আপডেট সময় : ০৫:৩০:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
- / ১৫৮২ বার পড়া হয়েছে
রাঙামাটিতে অবস্থিত দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম কৃত্রিম জলাশয় কাপ্তাই হ্রদে আগামী ২৪ এপ্রিল মধ্যরাত থেকে তিন মাসের জন্য মাছ আহরণ, পরিবহন, সংরক্ষণ ও বাজারজাতকরণে নিষেধাজ্ঞা আরোপ করেছে জেলা প্রশাসন।
বিকেলে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কাপ্তাই হ্রদ ব্যবস্থাপনা ও পরিচালনা কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
হ্রদের মাছের প্রাকৃতিক প্রজনন নিশ্চিত করা, অবমুক্ত পোনার স্বাভাবিক বৃদ্ধি এবং সংরক্ষণ করার লক্ষে প্রতি বছর তিন মাসের জন্য কাপ্তাই হ্রদে মাছ শিকারে নিষেধাজ্ঞা দেয়া হয়।
কাপ্তাই হ্রদ ব্যবস্থাপনা ও পরিচালনা কমিটির সভাপতি ও রাঙামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফীর সভাপতিত্বে কাপ্তাই হ্রদ ব্যবস্থাপনা কমিটির বৈঠকে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) রাঙামাটি বিপণন কেন্দ্রের ব্যবস্থাপক কমান্ডার মো. ফয়েজ আল করিম, মৎস্য গবেষণা ইনস্টিটিউটের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ইশতিয়াক হায়দারসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও মৎস্য ব্যবসায়ী নেতারা।
বৈঠকে জানানো হয়, ২৪ এপ্রিল মধ্যরাত থেকে শুরু হওয়া এই নিষেধাজ্ঞা আগামী তিন মাস বহাল থাকবে।
এই সময়ে নিবন্ধিত জেলেদের জন্য ভিজিএফ কার্ডের মাধ্যমে খাদ্য সহায়তা হিসেবে চাল বিতরণ করা হবে, যাতে তারা এ সময়টিতে জীবিকা নির্বাহ করতে পারেন।
মোহাম্মদ


























