সুদানের কাছে পাকিস্তানের অস্ত্র বিক্রির দেড় শ’ কোটি ডলারের চুক্তি স্থগিত
- আপডেট সময় : ০২:৪০:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
- / ১৮২৮ বার পড়া হয়েছে
সৌদি আরবের আপত্তিতে সুদানের কাছে দেড় শ কোটি ডলারের অস্ত্র বিক্রির একটি চুক্তি স্থগিত করেছে পাকিস্তান। দুটি পাকিস্তানি নিরাপত্তা সূত্র এবং একটি কূটনৈতিক সূত্রের বরাতে রয়টার্স এ খবর জানিয়েছে।
প্রতিবেদন বলছে, সৌদি আরব চুক্তিটি বাতিল করতে বলার পর এবং এই ক্রয়ে অর্থায়ন করবে না বলে জানানোর পর পাকিস্তান সুদানকে অস্ত্র ও যুদ্ধবিমান সরবরাহের দেড় শ কোটি ডলারের একটি চুক্তি স্থগিত করেছে। সুদানের সেনাবাহিনী এবং আধাসামরিক রেপিড সাপোর্ট ফোর্সের মধ্যকার সংঘাত প্রায় তিন বছর ধরে বিশ্বের সবচেয়ে ভয়াবহ মানবিক সংকটকে উসকে দিয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, লোহিত সাগরের এই দেশটি বিশ্বের অন্যতম প্রধান সোনা উৎপাদক। অনেক বিদেশি স্বার্থের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এ দেশ। রয়টার্স সর্বপ্রথম জানুয়ারিতে জানিয়েছিল, অস্ত্র বিক্রির চুক্তিটি চূড়ান্ত পর্যায়ে ছিল এবং সৌদি আরব এর মধ্যস্থতা করেছিল। কিন্তু সে সময় রিয়াদের পক্ষ থেকে কোনো অর্থায়নের কথা প্রকাশ করা হয়নি।
























