বিশ্ববাজারের সাথে সামঞ্জস্য রেখে দেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি : বাণিজ্যমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০৯:০৮ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
- / ১৫৭৫ বার পড়া হয়েছে
বিশ্ববাজারের সাথে সামঞ্জস্য রেখে দেশে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সকালে সিলেট হাসপাতাল পরিদর্শন ও হাম-রুবেলার টিকাদান কর্মসূচি উদ্বোধনকালে সাংবাদিকদের তিনি একথা বলেন।
মন্ত্রী আরো বলেন, বাংলাদেশ কোনো বিচ্ছিন্ন দেশ নয়, সারা বিশ্বেই বর্তমানে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী। তিনি উল্লেখ করেন, ভারতসহ অধিকাংশ দেশেই স্বয়ংক্রিয় ব্যবস্থাপনায় আমদানি মূল্যের ওপর ভিত্তি করে তেলের দাম নির্ধারিত হয়। উদাহরণ টেনে মন্ত্রী বলেন, ইরান-আমেরিকা-ইসরাইল উত্তেজনা শুরুর আগে যুক্তরাষ্ট্রে প্রতি গ্যালন তেলের দাম ৩ ডলারের নিচে থাকলেও এখন তা ৫ ডলারে ঠেকেছে। এ সময় সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরীসহ স্থানীয় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




















