ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপার লড়াই জমালো ম্যানচেস্টার সিটি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৩৭:১৫ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
- / ১৫৫২ বার পড়া হয়েছে
আর্সেনালকে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপার লড়াই জমিয়ে তুললো ম্যানচেস্টার সিটি। চেরকি ও হালান্ডের গোলে ২-১ গোলে জিতেছে গার্দিওলার শিষ্যরা।
ঘরের মাঠ ইতিহাদে ম্যাচের শুরু থেকেই অপ্রতিরোধ্য ম্যানসিটি। ম্যাচের ১৬ মিনিটেই সিটিজেনদের উল্লাসে ভাসান ফরাসি উইঙ্গার রায়ান চেরকি। দুই মিনিট পর গোলরক্ষক দোনারুম্মার ভুলে হাভার্টজের পায়ে লেগে বলে ঢুকে যায় সিটির জালে। সমতায় ফেরে আর্সেনাল। দ্বিতীয়ার্ধে গোল পেতে মরিয়া হয়ে ওঠে দুই শিবিরই। ৬৫ মিনিটে নিপুণ শটে জয়সূচক গোলটি করেন আর্লিং হালান্ড। শেষ মুহূর্তে হাভার্টজ একটি সুযোগ মিস করলে হারের হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয় মিকেল আর্তেতার দলকে। এই জয়ের সুবাদে গানারদের সাথে পয়েন্ট ব্যবধান তিনে নামিয়ে আনলো সিটিজেনরা। এই মুহূর্তে ৩৩ ম্যাচ শেষে আর্সেনালের পয়েন্ট ৭০। অন্যদিকে, এক ম্যাচ কম খেলে সিটির পয়েন্ট ৬৭।
























