ইরানের পরিস্থিতি নিয়ে কিছু ভালো খবর পাওয়া গেছে : ট্রাম্প
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩৬:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
- / ১৫৬৯ বার পড়া হয়েছে
মধ্যপ্রাচ্যে ইরানের পরিস্থিতি নিয়ে কিছু ভালো খবর পাওয়া গেছে বলে জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য দেননি তিনি। এয়ার ফোর্স ওয়ান-এ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন ট্রাম্প।
ট্রাম্প বলেন, মাত্র ২০ মিনিট আগে কিছু খুব ভালো খবর পেয়েছি। মনে হচ্ছে ইরান ইস্যুতে পরিস্থিতি ভালোর দিকে যাচ্ছে। তিনি আরও বলেন, সবাই শিগগিরই জানতে পারবে। বলেন, আমি মনে করি, যা যুক্তিসঙ্গত সেটাই হওয়া উচিত। আমার মনে হয় এটি ঘটবে। দেখা যাক কী হয়। তবে ট্রাম্প কী ধরনের ভালো খবর পেয়েছেন, সে বিষয়ে প্রশ্ন করা হলে তিনি কোনো ব্যাখ্যা দেননি। এর আগে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, ইরান পরিস্থিতি ও মধ্যপ্রাচ্যের উত্তেজনা নিয়ে কূটনৈতিক ও নিরাপত্তা পর্যায়ে আলোচনা চলছে।






















