মেহেরপুরে ক্ষেত থেকে পেঁয়াজ উত্তোলন করতে পারছেননা কৃষকেরা
- আপডেট সময় : ০৪:১১:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
পেঁয়াজের ভরা মৌসুম হলেও মেহেরপুরে ক্ষেত থেকে পেঁয়াজ উত্তোলন করতে পারছেননা কৃষকেরা। বাজারে ব্যাপক দরপতন। এতে লোকসানের শঙ্কায় চাষিরা। আর এই মুহুর্তে সরকার পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত নিলে বড় ধরনের লোকসানের মুখে পড়বেন তারা।
মেহেরপুরের শিবপুর গ্রামের মাঠ। বিস্তির্ণ ক্ষেতজুড়ে পেঁয়াজের আবাদ। তবে চিন্তার ভাজ কৃষকদের কপালে। বড় ধরনের লোকসানের আশঙ্কা করছেন তারা। এরইমধ্যে পেঁয়াজ উত্তোলন শুরু হলেও মন প্রতি ৭০০ থেকে সাড়ে সাতশ টাকা দরে বিক্রি হচ্ছে। অথচ বিঘা প্রতি জমিতে পেঁয়াজ আবাদে খরচ হয়েছে ৬০ হাজার টাকা। অর্থাৎ ১০ থেকে ১৫ হাজার টাকা লোকসান গুনতে হবে তাদের। কৃষকদের অভিযোগ, সার, তেল, কীটনাশক থেকে শুরু বেড়েছে শ্রমিক খরচ। আর ভরা মৌসূমে পেঁয়াজ আমদানি হলে পথে বসবেন তারা।
কৃষি বিপণনের তথ্য বলছে, কেজি প্রতি পেঁয়াজ উৎপাদনে কৃষকদের খরচ পড়েছে ১৯ টাকার কাছাকাছি। বর্তমান বাজারে কৃষকরা বিক্রি করছেন ১৭ থেকে ১৮ টাকা দরে।
ভক্সপপ: ব্যবসায়ী।
এদিকে পেঁয়াজ উত্তোলনের ১০ থেকে ১৫ দিনের মধ্যে জমিতে সেচ না দেওয়ার পরামর্শ কৃষি বিভাগের। এতে আরো কিছুদিন জমিতে পেঁয়াজ সংরক্ষণ করতে পারবেন কৃষকেরা।
কৃষি বিভাগের তথ্যমতে জেলায় চলতি মৌসুমে ৫ হাজার ২’শ হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হয়েছে। যা থেকে এক লাখ মেট্রিকটন পেঁয়াজ উৎপাদনের সম্ভাবনা রয়েছে।






















