পয়লা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৩:৫০:৩২ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
কাল ১৪ এপ্রিল ১লা বৈশাখে মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমান কৃষক কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন করেত টাঙ্গাইলে যাচ্ছেন। তার সফরকে ঘিরে টাঙ্গাইলসহ আশেপাশের এলাকাগুলোতে ব্যাপক সাজ সাজ রব ও উৎসবের আমেজ তৈরি হয়েছে। এটি তার প্রধানমন্ত্রী হিসেবে টাঙ্গাইলে প্রথম সফর।
প্রধানমন্ত্রী টাঙ্গাইল এসে মাওলানা ভাসানীর মাজার জিয়ারত করবেন। পরে টাঙ্গাইল স্টেডিয়ামে কৃষকদের মাঝে কৃষক কার্ড বিতরণ করে, দেশব্যাপী প্রি-পাইলটিং হিসেবে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন। এরপর তিনি কৃষক সমাবেশে ভাষণ দিবেন। শেষে তিনি পৌর উদ্যানে কৃষি মেলার উদ্বোধন করবেন। তার আগমন উপলক্ষে স্টেডিয়ামে চলছে মঞ্চ ও প্যান্ডেল তৈরির কাজ। প্রধানমন্ত্রী যেসব ভেন্যুতে কর্মসূচি পালন করবেন, সেসব এলাকায় চারস্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। জেলা প্রশাসন জানিয়েছে, প্রধানমন্ত্রীর সফরকে সফল করতে সকল প্রস্তুতি নেয়া হয়েছে।
২০ এপ্রিল বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করেত বগুড়া যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একইসঙ্গে জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি।


























